৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আটক ১

রাজধানীর মধ্য বাড্ডায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকেলে বাড্ডার আদর্শ নগর এলাকায় পাশের বাসার একটি টয়লেট থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্থানীয়রা। স্বজনদের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

শিশুটিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার স্বজনরা। স্বজন ও স্থানীয়দের দাবি, বাড্ডার আদর্শনগরীতে একটি রুমে ভাড়া থাকতো ওই শিশু ও তার বাবা-মা। রোববার বিকেলে অন্য শিশুর সাথে খেলতে সে পাশের বাসায় যায়।

স্বজনদের দাবি, সন্ধ্যার কিছু সময় আগে খবর পেয়ে দ্রুত পাশের বাসার টয়লেট থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে তার মা ও স্থানীয়রা।

স্থানীয় একজন বলেন, 'যেই মহিলাটি শিশুটিকে উদ্ধার করেছে তিনি বলেছেন উনি ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার জন্য আসছে তখন তিনি দেখেছেন গোসলখানায় কেউ একজন কাপড় পরিষ্কার করছে। তখন বাথরুমে যাওয়ার জন্য দরজা খুলে শিশুটিকে পড়ে থাকতে দেখে। তখনও নাকি শিশুটি বেঁচে ছিলো চোখ মেলেছে হাত পা নেড়েছে। পড়ে নাকি চোখ বন্ধ হয়ে যায়।'

শিশুটির স্বজন বলেন, 'কোলে নিয়ে হাসপাতালের দিক যাওয়া সময় ঝাঁকিতে ঝাঁকিতে নিচ দিক থেকে রক্ত পড়তে থাকে সেই রক্ততে আমার শরীর ভিজে গেছে। যার বাড়িতে ঘটনাটা ঘটেছে তারা যদি না বলতে পারে আমরা এখান থেকে কিভাকে জানবো?'

শিশুটির মা বলেন, 'যদি পড়ে গিয়ে বা অন্য কোনোভাবে ও মারা যেতো  তাহলে তো শরীরে আঘাতের চিহ্ন থাকতো। কিন্তু ওর প্রসাবের রাস্তা ছাড়া আর অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। ওইখান দিয়ে ব্লাড যাচ্ছিলো। গলায় একটা চেন ছিলো তাও নেই।'

শিশুটির বাবা বলেন, 'যে আমার মেয়ের সাথে এমন ঘটনা ঘটিয়েছে। আমি এই ঘটনার একটা সুষ্ঠু এবং দৃষ্টান্তমূলক বিচার চাই।

এদিকে খবর পেয়ে টয়লেট ও নির্দিষ্ট বাড়ি থেকে হত্যার আলামত সংগ্রহ করেছে ক্রাইম সীন ইউনিট। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে শিশুটির শরীরের কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

ডিএমপির গুলশান জোনের ডিসি মোস্তাক আহমেদ বলেন, 'আমরা শরীরে মার্ক আছে দেখতে পেলাম এবং গলায় ও দাগ রয়েছে। প্রাথমিকভাবে আমাদের কাছে এটা হত্যা বলেই মনে হচ্ছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে আমরা আসলে বলতে পারবো কি কি ঘটেছে।

এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দেবীগঞ্জে টানা বর্ষণে আবাদি জমি সহ হাজার হাজার ঘরবাড়ি প্লাবিত।

আয় করুন অনলাইনে ফেসবুক ও ওয়েবসাইট দিয়ে