পোস্টগুলি

জুলাই, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আটক ১

ছবি
রাজধানীর মধ্য বাড্ডায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকেলে বাড্ডার আদর্শ নগর এলাকায় পাশের বাসার একটি টয়লেট থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্থানীয়রা। স্বজনদের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। শিশুটিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার স্বজনরা। স্বজন ও স্থানীয়দের দাবি, বাড্ডার আদর্শনগরীতে একটি রুমে ভাড়া থাকতো ওই শিশু ও তার বাবা-মা। রোববার বিকেলে অন্য শিশুর সাথে খেলতে সে পাশের বাসায় যায়। স্বজনদের দাবি, সন্ধ্যার কিছু সময় আগে খবর পেয়ে দ্রুত পাশের বাসার টয়লেট থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে তার মা ও স্থানীয়রা। স্থানীয় একজন বলেন, 'যেই মহিলাটি শিশুটিকে উদ্ধার করেছে তিনি বলেছেন উনি ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার জন্য আসছে তখন তিনি দেখেছেন গোসলখানায় কেউ একজন কাপড় পরিষ্কার করছে। তখন বাথরুমে যাওয়ার জন্য দরজা খুলে শিশুটিকে পড়ে থাকতে দেখে। তখনও নাকি শিশুটি বেঁচে ছিলো চোখ মেলেছে হাত পা নেড়েছে। পড়ে নাকি চোখ বন্ধ হয়ে যায়।' শিশুটির স্বজন বলেন, 'কোলে নিয়ে হাসপাতালের দিক যাওয়া সময় ঝাঁকিতে ...

বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

ছবি
নাশকতার উদ্দেশ্যে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রেখে বিদ্যুৎ আইন-২০১৭ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। আইনে বিদ্যুৎ উপকেন্দ্র, বিতরণ কিংবা সঞ্চালন লাইন অথবা বিদ্যুতের গুরুত্বপূর্ণ স্থাপনায় কেউ নাশকতার উদ্দেশ্যে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড বা ১০ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া উভয়দণ্ডেরও বিধান রয়েছে আইনটিতে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান।

ঠাকুরগাঁওয়ে তরুণী প্রত্যাশার মৃত্যু নিয়ে সাধারণ মানুষের ফেসবুকে কৌতুহল

ছবি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাস্টাস দিয়ে ঘুমের ওষুধ খেয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঠাকুরগাঁওয়ের প্রত্যাশা নামে এক তরুণী। স্বামী পরিত্যক্তা প্রত্যাশা ঠাকুরগাঁও শহরের কলেজপাড়া এলাকার ইয়াসিন আলী মেয়ে। এদিকে গত ২৯ জুলাই রবিবার এ ঘটনার পর মৃত প্রত্যাশাকে নিয়ে ফেসবুক মহলে তার বন্ধু বান্ধব ও শুভাকাঙ্খিরা প্রত্যাশিত ও অপ্রত্যাশিত বিভিন্ন মন্তব্য করছেন। যা ভাইরালে পরিণত হয়েছে। অনেকে প্রত্যাশার মৃত্যুর আগের স্ট্যাটাসটিতে মন্তব্য করেছেন। অনেকে আবার শেষ নি:শ্বাস ত্যাগের পর তার আত্নার শান্তি কামনা করে নানান কথা লিখেছেন। অনেকেই প্রত্যাশা আক্তারের মৃত্যুর কারণ জানতে চেয়েছেন। ব্যারিস্টার নূর উস সাদিক (আদিত্য নূর) নামে একজন ফেসবুক ব্যবহারকারী তার ওয়ালে লিখেছেন, মেয়েটি মাঝে মধ্যেই আমাকে ইনবক্সে নক করতো, বলতো গুরু! আমি ওকে শুনেছিলাম। ওর জীবনালেখ্য বাংলাদেশের অর্থাভাবগ্রস্ত আর দশটা পরিবারের মেয়ের চেয়ে আলাদা কিছুই না! বলেছিলাম, তুমি সাহসী হও নয়তো অন্যদের সাহস তোমাকে খুবলে খাবে । সমস্যাটা হলো, ও মুখস্থ জীবন টপকে বের হতে পাড়ছিলোনা কিছুতেই অথবা পারিবারিক অসহযোগিতা তাকে বাধ্য করছিলো গু...

দিনাজপুর শিক্ষাবোর্ডে এইচএসসি’র ফলাফল স্থগিত লালমনিরহাটের ১৫ ছাত্রী বিপাকে!

ছবি
লালমনিরহাটের মজিদা খাতুন সরকারী মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের ১৫ ছাত্রীর এইচএসসি’র ফলাফল স্থগিত হওয়ায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। ফলাফল স্থগিত হলেও প্রকৃত কারণ এখনো উদঘাটিত হয়নি। অপরদিকে ওই ছাত্রীরা টেনশনে পড়ে নাওয়া-খাওয়া বন্ধ করে দিয়েছে। পাশাপাশি ভর্তি পরীক্ষার প্রস্তুতিও নিতে পারছে না। গত ২৩ জুলাই দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে লালমনিরহাটের মজিদা খাতুন সরকারী মহিলা কলেজ থেকে মোট ৪’শ ৮৩ জন ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৩’শ ৯৫ ছাত্রী কৃতকার্য হয়েছে। গত ২৩ জুলাই এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে লালমনিরহাটের মজিদা খাতুন সরকারী মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের ১৩০ জনের মধ্যে ১০৫ জন কৃতকার্য এবং ১৫ ছাত্রীর ফলাফল স্থগিত হয়। ফলাফল স্থগিত হওয়ায় ওই ছাত্রী ও তাদের অভিভাবকরা কলেজটির কর্তৃপক্ষের কাছে বিষয়টির ব্যাপারে জানতে চাইলে সঠিক কোন কারণ বলতে পারেনি। এ ব্যাপারে কলেজটির উপাধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, লালমনিরহাট-২ কেন্দ্রে আমরা এইচএসসি পরীক্ষা নিয়েছি। আমাদের বিজ্ঞান বিভাগের ১৫ ছাত্রীর ফলাফল স্থগিতের ব্য...

আরো ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

ছবি
বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে পর্যায়ক্রমে আরো ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে প্রশাসনিক অনুমোদন দিয়েছেন। এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম জানান, বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে ১০ হাজার চিকিৎসক পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা সঠিকভাবে নিশ্চিত করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান সরকারের সময়েই গত ৩ বছরে বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রায় ৭ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৩তম বিসিএসে ৬ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে তাদেরকে উপজেলা পর্যায়ে পদায়ন করা হয়েছে। সূত্র : বাসস

নীলফামারীতে জামায়াতের তিন কর্মীসহ গ্রেফতার ২৬

ছবি
পুলিশের অভিযানে জামায়াতের তিনকর্মী সহ ২৬জনকে গ্রেফতার করেছে নীলফামারী পুলিশ। জেলার ছয় উপজেলা বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত অভিযান এ সব আসামীকে গ্রেফতার করা হয়। পুলিশের বিশেষ শাখার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান গ্রেফতারকৃত ২৬ জন আসামীর মধ্যে মাদক মামলায় ২ জন, আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক একজন, জিআর মামলায় ৯ জন, সিআর মামলায় ৩ জন, ১৫১ ধারায় একজন, অন্যান্য মামলায় ১০ জন। এদের মধ্যে জলঢাকা উপজেলায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় দুই জন জামায়াত কর্মী ও ডিমলা উপজেলায় ১৫১ ধারায় একজন জামায়াত কর্মী সহ ৩ জন রয়েছে। এরা হলো জলঢাকার কদমতলী এলাকার জাহিদুল ইসলামের ছেলে আল-আমিন (২৮), আমরুল বাড়ী গ্রামের মৃত. ফরিদুল ইসলামের ছেলে নুরুন্নবী (৩৫) ও ডিমলা উপজেলায় আকাশকুড়ি গাছবাড়ি দক্ষিন পাড়া গ্রামের মৃত. মনিরউদ্দিনের ছেলে সফিউদ্দিন হক (৫৫)। আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। সুত্রঃ obolokon24.com

অনার্স ভর্তি আবেদন ২৪ আগস্ট, ক্লাস শুরু ১৫ অক্টোবর - দেবীগঞ্জ বার্তা

ছবি
আগামী ২৪ আগস্ট থেকে শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে ভর্তিতে অনলাইনে আবেদন গ্রহণ। সোমবার (১২ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ এতে সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১৫ অক্টোবর। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু, আসন সংখ্যা, ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনার পর এ সব সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভায় উপ-উপাচার্য অধ্যাপক মো. মশিউর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নোমান উর রশীদ, সকল ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক প্রমুখ উপস্থিত ছিলেন।

সড়ক পাকা না করায় ধানের চারা রোপন করে প্রতিবাদ- দেবীগঞ্জ বার্তা

ছবি
সড়ক পাকা না করায় টাঙ্গাইলের সখীপুরের জনবহুল এলাকার একটি সড়কে ধানের চারা রোপন করেছে এলাকাবাসী। বারবার প্রতিশ্রুতি আসলেও উপজেলার ‘কচুয়া-সাড়াশিয়া-বাসারচালা-মহানন্দপুর’ সড়কটি দীর্ঘদিনেও পাকা না হয়নি। বুধবার সকালে এলাকাবাসী সড়কে ধানের চারা লাগিয়ে এর প্রতিবাদ জানায়। এলাকাবাসী জানান, বর্ষাকাল এলেই কাঁচা এই সড়কে হাঁটু পরিমাণ কাদা হয়ে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। এ সড়ক দিয়ে উপজেলার কচুয়া, সাড়াশিয়া, বাসারচালা, মহানন্দপুর, ভণ্ডেশ্বর পাড়া, রামখা পাড়া, কামন্না পাড়া, বেপারী পাড়াসহ ৮-১০টি গ্রাম, কচুয়া হাই স্কুল, কচুয়া প্রাইমারি স্কুল, সাড়াশিয়া-বাসারচালা হাই স্কুল, সাড়াশিয়া প্রাইমারি স্কুল, মহানন্দপুর হাই স্কুল, মহানন্দপুর প্রাইমারি স্কুল, সানস্টার বিএম কলেজ ও কিন্ডার গার্টেনসহ ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, দুইটি কমিউনিটি ক্লিনিক ও পাঁচটি হাট-বাজারের লোকজন চলাচল করেন। গ্রামবাসী মো. নিজাম উদ্দিন বলেন, প্রায় পাঁচ কিলোমিটারের সড়কটি বর্ষাকালে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এক দেড় যুগ ধরে শুনতেছি রাস্তা পাকা হবে। কবে আর হবে জানি না। এ অঞ্চলটি উপজেলার মধ্যে আদা, হলুদ, কচু, বেগ...

সিলেট মেট্রোপলিটন পুলিশে নিয়োগ

ছবি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশে পাঁচ ধরনের পদে আটজনকে এই নিয়োগ দেওয়া হবে।  কম্পিউটার অপারেটর যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস বা সমমান ডিগ্রি। বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেশি। এই পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। বেতন নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উক্ত পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। বেতন নয় হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা দেওয়া হবে নিয়োগপ্রাপ্তদের। লস্কর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা অষ্টম শ্রেণি পাস হতে হবে। বেতন আট হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা দেওয়া হবে। ওজনদার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা অষ্টম শ্রেণি পাস হতে হবে। বেতন আট হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা দেওয়া হবে। গ্রিজার  জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা অষ্টম শ্রেণি পাস হতে হবে। বেতন আট হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা দেওয়া হবে। আবেদনের বয়স আবেদন...

দেবীগঞ্জে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু ২৫ জুলাই- দেবীগঞ্জ বার্তা

ছবি
দেবীগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে ২৫শে জুলাই।তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের কাজ করবে । এ কার্যক্রম ০৯আগস্ট পর্যন্ত চলবে বলে উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানা গেছে। এরপর শুরু হবে ছবি তোলার কাজ। এরোই আলোকে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাদের প্রশিক্ষণ দেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম ,উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমিয়ারা পারভীন ও পঞ্চগড় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০০ সালের ১ জানুয়ারির বা তার পূর্বে জন্মগ্রহণকারী এবং ইতিপূর্বে যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি তাদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন ফরম পূরণের লক্ষ্যে এসব তথ্য সংগ্রহকারীরা ২৫শে জুলাই থেকে ০৯ ই আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি যাবেন। এ লক্ষ্যে ইতিমধ্যে উপজেলার ১০ ইউনিয়নের ৯০ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দিয়ে আজ শনিবার তাদের দিনব্যাপি প্রশিক্ষণ প্রদান করে। তথ্য সংগ্রহকারীরা তথ্য সংগ্রহের সময় প্রমাণ হিসাবে প্রত্যেক ভোটারের মা-বাবার জাতীয় পরিচয়পত্র, আপন ভাই-বোন ও চাচা-ফুফুর জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন সনদ, জমি মালিকানার দলিল অথবা খতিয়া...

২০১৬ সালের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সময়সূচী প্রকাশ ,পরিক্ষা শুরু ২৩ আগস্ট

ছবি
                 জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স ৪র্থ বর্ষের বিএ, বিবিএ, বিএসএস ও বিএসসি কোর্সের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষার তত্ত্বীয় বিষয়সমূহের পরীক্ষা ২৩ আগস্ট ২০১৭ তারিখ থেকে শুরু হয়ে ০৯ অক্টোবর ২০১৭ তারিখ পর্যন্ত চলবে। সময়সূচীতে উল্লেখিত দিনসমূহে পরীক্ষাগুলো দুপুর ১:৩০ টা হতে আরম্ভ  হবে।  পরিক্ষার সময়সুচী  জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে দেখতে এখানে ক্লিক করুন ওয়েবসাইট থেকে জানতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমাদের এই সাইটে দওয়া হল।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সময়সূচী

৩৩৩ জনকে নিয়োগ দিবে পাটকল করপোরেশন- দেবীগঞ্জ বার্তা

ছবি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)। ১০ পদে ৩৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ পাটকল করপোরেশনের প্রধান, আঞ্চলিক কার্যালয় ও নিয়ন্ত্রণাধীন মিলসমূহ/স্কুলে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত উল্লেখ্য পদগুলোতে আবেদন করতে পারবেন পদের নাম :  সহকারী ব্যবস্থাপক (প্রশাসন ও শ্রমকল্যাণ) পদসংখ্যা :  সাতজন শিক্ষাগত যোগ্যতা :  কলা/বাণিজ্য/বিজ্ঞান ও ব্যবসা প্রশাসনে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।  বেতন :  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। পদের নাম  : সহকারী প্রকৌশলী (পুর) পদসংখ্যা :  ২ জন শিক্ষাগত যোগ্যতা :  সিভিল ইঞ্জিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অথবা সিভিল ডিপ্লোমাসহ পাঁচ বছরের অভিজ্ঞতা বা তিন বছর উপসহকারী প্রকৌশলী পদে কাজ করতে হবে। বেতন :  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা পদের নাম :  সহকারী ব্যবস্থাপক (মান নিয়ন্ত্রণ) পদসংখ্যা :  ৪ জন শিক্ষাগত যোগ্যতা :  বস্ত্র প্রযুক্তিতে ডিগ্রিপ্রাপ্ত/ডিপ্লোমা অথবা প্রাসঙ্গিক ক্ষেত্রে পাঁচ ব...

নম্বর সহ মার্কশীট দেখুন এইসএসসি রেজাল্ট ২০১৭- দেবীগঞ্জ বার্তা

ছবি
এইসএসসি রেজাল্ট ২০১৭, গতকাল ২৩ জুলাই  প্রকাশ হয়েছে । যারা মুল নম্বর সহ মার্কশীট দেখতে চান তারা আমাদের এই সাইট থেকেই জানতে পারবেন । নিচে বোর্ড অনুযায়ী দেওয়া হল। যার যার বোর্ডে ক্লিক করে ফলাফল দেখুন । যেভাবে দেখবেনঃ  বোর্ডে ক্লিক করার পর  রোলঃ ও রেজিস্ট্রেশনঃ দিয়ে  সাবমিট করলেই নম্বর সহ মার্কশীট দেখতে পারবেন । আপনার শিক্ষাবোর্ডে ক্লিক করুন             দিনাজপুর বোর্ড             যশোর বোর্ড             বরিশাল বোর্ড             কুমিল্লা বোর্ড পরবর্তি বোর্ড গুলো পেতে রাত ৮ টা প্রযন্ত অপেক্ষা করতে হবে। আপডেট আসছে...........

আয় করুন অনলাইনে ফেসবুক ও ওয়েবসাইট দিয়ে

ছবি
আসসালামুয়ালাইকুম,, কেমন আছেন সবাই? আসুন আজকে দেখাবো কিভাবে কোন ওয়েব সাইট থেকে এবং ওয়েব সাইট ছাড়া আয় করা যায় একটা বাংলাদেশি এড নেটওয়ার্ক সাইট থেকে। আসুন সাইটটি সম্পর্কে জানিঃ সাইটটি প্রায় ২ বছর ধরে পেমেন্ট দিয়ে যাচ্ছে,১৫০ ক্লিকে ১ ডলার,মিনিমাম পে আউট ০.১৫ সেন্ট রিচার্জে,১ ডলার পেইজাতে,২ ডলার বিকাশে এবং ৫ ডলার পেপালে এবং ২৪ ঘন্টার মধ্যে পেমেন্ট দিয়ে থাকে। ওয়েব সাইট থাকলে সেখানে এড বসাতে পারবেন,ওয়েব সাইট না থাকলে ডিরেক্ট লিংক আছে যেটা ফেসবুকে শেয়ার করে আয় করতে পারবেন।ফেসবুকে শেয়ারকৃত লিংকটি দিয়ে যদি ১৫০ জন ভিজিটর আনতে পারেন তাহলে এক ডলার। এবার যদি প্রতিদিন লিংক শেয়ার...