দেবীগঞ্জে টানা বর্ষণে আবাদি জমি সহ হাজার হাজার ঘরবাড়ি প্লাবিত।
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় কয়েকদিন থেকে টানা বর্ষনে হাজার হাজার হেক্টর আবাদি জমি ও হাজার হাজার ঘরবাড়ি তলিয়ে গেছে। দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত। রাস্তা ঘাট, স্কুল, হাটবাজার , ঘরবাড়ি সহ হাজার হাজার ফসলি জমি তলিয়ে আছে । দুর্ভোগে পড়েছে এখানকার মানুষ। ইতিমধ্যে তাতক্ষনিক ভাবে ইউপি চ্যায়ারম্যান ও ওয়ার্ড সদস্যরা বিপদগর্স্থ মানুষদেরকে শুকনো খাবার দিয়ে সহয়োগিতা করছে। এবং আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য সহযোগিতা করছে। এদি শুধু দেবীগঞ্জে নয় পুরো রাজশাহি ও রংপুর বিভাগে হাজার হাজার মানুষ পানিবন্দি। টানা বৃষ্টিতে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেও পানি উঠেছে। অনেক পুকুরের মাছ ভেসে গেছে। বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে মাঠঘাট, ফসলি জমি। এ ছাড়া বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে মানুষজন ভোগান্তির শিকার হচ্ছে। ভারী বর্ষণ ও উজানের পানিতে পঞ্চগড় শহরসহ পাঁচ উপজেলা প্লাবিত হয়েছে। করতোয়া, মহানন্দা, ডাহুক, তালমা, করুম, ভেরসাসহ সব কটি নদীর পানি বেড়েছে। কিছু এলাকার মানুষ বিভিন্ন স্কুল-কলেজে আশ্রয় ...
