পঞ্চগড়ে ছেলের প্রেমের কারনে পিতা জেলে ও বাড়িঘর ভাংচুর

  0 Comment
মো: বাবুল হোসেন, পঞ্চগড় : পঞ্চগড় ভিতরগর মডেলহাটে জামাদার পারায় আবুর মেয়ে সাথে একই গ্রামের আছিমউদ্দীনের ছেলে আব্দুলের প্রেম ভালোবাসা টানে নিরুদ্দেশ। খেশারদ দিতে হলো অসহায় পিতা আছিমউদ্দীন এবং বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করল আবুর বাহিনী। ঘটনাটি পঞ্চগড় জেলার ভিতরগড় ইউনিয়নের মডেল হাট জামাদার পাড়া। ছেলে মেয়ের ভালোবাসার কারণে অসহায় পিতা দিনমুজুর আছিমউদ্দীনকে আসামী করে জেলে পাঠিয়ে ক্ষ্যান্ত হয়নি মেয়ের পরিবারটি। আছিমউদ্দীন এর বাড়িটি দেখলে মনে হবে ছিডরের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে নতুবা একাত্তুরের হানাদার বাহিনী দ্বারা ক্ষতিগ্রস্থ হয়েছে। সেখনে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় রিনা, নেহার, নাছরিন, মজিবর, মো: তোতা মিয়া, আলাউদ্দীন, তফিজুল ইসলাম, মো: শাকিব, সোহাগ, রহমান সহ ইব্রাহীম, আব্দুর রাজ্জাক সহ স্থানীয় আরো অনেকে জানালেন দিনদুপুরে এতবড় একটি ঘটনা ঘটার পরেও কোন বিচার হয়নি। ছেলে মেয়ে পালিয়েছে মামলা হয়েছে তাঁর বিচার হোক এটা আমরাও চাই কিন্তু বাড়ি ঘড় ভাংচুর লুটপাট করল এগুলো দেখার যেন কেউ নাই। আমরা এর বিচার চাই। এদিকে আবু ফোন করে প্রতিবেদককে জানায় আপনি সংবাদটি প্রকাশ করবেন না আমি আপনার দেখা করব আমার অনুরোধ এটা নিয়ে বেশি বারাবারি করবেন না। এবং এলাকাবসীতো বললে হবে না তাঁরা তো আমার মেয়ের খোঁজ দিতে পারেনি। আমার মেয়ে পালিয়ে গেছে, আমার মেয়েকে তাঁরা কোথায় লুকিয়ে রেখেছে আজ পর্যন্ত আমি কোন খোঁজখবর পেলাম না। আমি স্থানীয় চেয়ারম্যানের সাথে দেখা করেছি বাড়িঘর সব ঠিক করে দিব।
সুত্রঃ gremmennews24.com

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দেবীগঞ্জে টানা বর্ষণে আবাদি জমি সহ হাজার হাজার ঘরবাড়ি প্লাবিত।

আয় করুন অনলাইনে ফেসবুক ও ওয়েবসাইট দিয়ে