ডোমারে ব্লাড ফর লাইফ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
২১ জুলাই, শক্রবার, ২০১৭
নীলফামারীর ডোমারে সেচ্ছাসেবী সংগঠন ব্লাট ফর লাইফ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯জুলাই বুধবার সকাল ১০টায় ডোমার বাটার মোড় হতে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাট্য সমিতি মঞ্চে এক আলোচনা সভায় মিলিত হয়। সংগঠনের সভাপতি জয়ন্ত কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। বিশেষ অতিথি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিমুন, সাংবাদিক আনিছুর রহমান মানিক, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বসুনিয়া সজিব, ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক আরমিন আক্তার, পরিচালক পরশ চন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক আয়াত রহমান সজিব, সংগঠক ওমর ফারুক, সিহাব, বাপ্পি, নাহিদ, অরণ্য, রিফাত প্রমূখ বক্তব্য রাখেন। উল্লেখ্য ব্লাট ফর লাইফ সংগঠনটি গত ১বছর যাবত অসহায় মুনুস্থ রোগীসহ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্নয়, রক্তদান কর্মসূচী এবং যোগানদাতা হিসাবে কাজ করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে। সন্ধ্যায় মিনিয়ন্স ব্যান্ডের অংশগ্রহনে ও জনি সাউন্ডের পরিবেশনায় কনসার্ট অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিট জানায়।
