ঝর্ণা দেখতে গিয়ে পাহাড় ধসে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
কক্সবাজারের হিমছড়িতে ঝর্ণা দেখতে গিয়ে পাহাড়ধসে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন ৩ জন। নিহত যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বর্ষা মৌসুমে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে হিমছড়ি এলাকায় বেশ কয়েকটি ঝর্ণা'র সৃষ্টি হয়। দুপুরে, ঢাকা থেকে যাওয়া একটি দল ঝরনায় গোসল করতে নামে। হঠাৎ পাহাড়ের একটি অংশের মাটি ধসে চারজন চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই সাব্বির আলম রিদওয়ান নামে একজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহত সাব্বির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র বলে জানিয়েছে পুলিশ।
